রাখাল বিশ্বাস,,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় কুকুরের কামড়ে শিশু যুবক বৃদ্ধসহ অন্তত ১৫ জনকে কুকুরে কামড়িয়ে আহত করেছে। শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার সন্ধায় উপজেলার মাসকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরে কামড়িয়ে তাদের আহত করে।আহতদের মাঝে ইনচান মিয়া (৫০),ঝর্না আকতার (২৩),সুলতানা (৭), রিয়ান হোসেন (১৭),রিনা আকতার (৫০), রাইসা (৪) ও ফারুক মিয়া (৩৫) আহত অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বাকি ৮/১০ জন কবিরাজি চিকিৎসার কথা বলে চলে যান বলে নিশ্চিত করেছেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাকর্মী স্বপন ভদ্র।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত মাসকা ইউনিয়ন থেকে কুকুরে কামড়ানো বেশ কিছু আহত রোগী আসে। আমরা তাদের চিকিৎসা দেই। আবার কেউ কেউ সনাতনী (কবিরাজি) চিকিৎসার কথা বলে চলে যান। কুকুর ও সাপে কামড়ানো থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩, ৩ মহারম, ১৪৪৭