গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:১১ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে লিপি বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা ব্রিজ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন বোনারপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর দেওয়ানতলা ব্রিজের কাছাকাছি পৌঁছালে এক নারী হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। ট্রেনচালক বিষয়টি টের পেলেও মুহূর্তের মধ্যে ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং তিনি মারা যান।

নিহত নারীর পরিচয় নিশ্চিত করে স্থানীয়রা জানান, তার নাম লিপি বেগম (৪৫)। তিনি মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর গারামারা গ্রামের বাসিন্দা এবং তার স্বামীর নাম জিল্লু ব্যাপারী। স্থানীয়দের দাবি, লিপি বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি পরিবার ও সমাজের আরও বেশি যত্ন ও নজরদারির আহ্বান জানিয়েছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩, ২৮ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝