রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত 'লোকজ সাহিত্য আসর' এর উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এসময় তিনি বলেন, লোকজ সংস্কৃতির রাজধানী বলা হয় কেন্দুয়াকে। সংস্কৃতির ইতিহাসে কেন্দুয়া একটি বিশাল সমবৃদ্ধ অঞ্চল। তিনি বিখ্যাতজনদের নামোল্লেখ করে বলেন,অতীত কাল থেকে বর্তমানেও বহু জ্ঞানীগুণী লেখক,কবি শিল্পী রয়েছেন। অথচ শিল্পকর্ম বিকাশের তেমন সুযোগ নেই। আমি জাতীয় সংসদে সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বেশ কিছু দাবী উত্থাপন করেছি। আশা করছি আমার সময়কালের মধ্যে একটি দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমি স্থাপন করতে পারবো। তাছাড়া কেন্দুয়া আটপাড়া অঞ্চলের রাস্তাঘাট পাকাকরণ করতে পারবো,এ তেমন কঠিন কাজ নয়। শুক্রবার (১২জুন) বিকাল থেকে রাত পর্যন্ত কেন্দুয়া প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে এমপি আরও বলেন,দেশকে ভাল রাখতে হলে সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিতেই হবে। মাদক জুয়া চলতে দেওয়া হবে না,মাদক জুয়া দমন করতে হবে। এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অনেক গুলো পদক্ষেপ নিয়েছেন আমরা তা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।
কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি ও লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক সেকুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি আব্দুল হাই সেলিম ও মিডিয়া ক্লাবের সভাপতি কবি সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম, মূখ্য আলোচক সহকারি কমিশনার (ভূমি) নাইমুল ইসলাম চৌধুরী,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ, বরেণ্য লোকশিল্পী আব্দুল কদ্দুস বয়াতী,আলোচক লেখক, গবেষক ও পালা-নাট্যকার রাখাল বিশ্বাস,নেত্রকোনা জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক,সংগঠক কবি তানভীর জাহান চৌধুরী, নান্দাইল প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুল,কন্ঠশিল্পী দিলবাহার খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবীবুর রহমান মোসলেম। অন্যান্যদের মাঝে কেন্দুয়া পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,সঙ্গীত ও নাট্যশিল্পী জহুরুল আলম ভূঁইয়া স্বপন, আবুল হাসেম বয়াতী,বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে কবি,শিল্পী,লেখক,বাদকসহ সমাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে প্রেসক্লাব অডিটরিয়াম মুখরিত ছিল। তাছাড়া তিন মেয়র প্রার্থী শফিকুল ইসলাম শফিক,জসিম উদ্দিন আহমেদ খোকন ও মজনুর রহমান খন্দকার মজনু একসারিতে উপস্থিত ছিলেন। সবশেষে শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলহ্বজ, ১৪৪৭