কেন্দুয়ায় কবি রওশন ইজদানীর ৫৯ তম মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:১৯ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় কবি রওশন ইজদানীর ৫৯ তম মৃত্যুবার্ষিকী পালন

কেন্দুয়ায় কবি রওশন ইজদানীর ৫৯ তম মৃত্যুবার্ষিকী পালন

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব ও লোকজ সাহিত্য আসরের আয়োজনে বৃহস্পতিবার (১৯জুন) বিকালে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে "খাতামুননবী" গ্রন্থের লেখক ও পাঠ্যবইয়ে পঠিত কবিতা 'সন্ধ্যা ঘনায়ে এলো বেলা গেল ঐ,কোথায় গেল হাঁসগুলি তই তই তই।' প্রখ্যাত এই কবি রওশন ইজদানীর ৫৯তম মৃত্যুদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি ও লোকজ সাহিত্য আসরের আহবায়ক সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাংবাদিক ও মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় প্রধান আলোচক রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সম্পাদক ও কবি আব্দুল হাই সেলিম, আলোচক সালেহিন মজিদ,রওশন ইজদানীর নাতি মিজানূর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া,রাখাল বিশ্বাস,দিলবাহার খান,আবুল বাশার তালুকদার,গোলাম মোস্তফা হাবুল, লুৎফুর রহমান,কবি শাহাবুল কাদির,আবুল হাসেম বয়াতী প্রমুখ।পরে কবির কবিতা পাঠ ও গান পরিবেশন ছাড়াও কবির লেখা বিষয় নিয়ে নৃত্য ও কথন পরিবেশন করে জমিলা মেমোরিয়াল এর শিক্ষার্থী বৃন্দ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩, ৩ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝