ক্যানসারের খবর শোনার পর যা করেছিলেন অভিনেত্রী হিনা খান
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি শুরুর আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে বড় সিদ্ধান্ত নেন তিনি। চুল পড়ার আগেই নিজের চুল নিজেই কেটে ফেলেন অভিনেত্রী।

বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ হিনা খান। জীবনের কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক ছন্দে। এরই মধ্যে দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রথম শোনার মুহূর্তে কী করেছিলেন এই প্রশ্নের মুখোমুখি হিনাকে বারবার হতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেন অভিনেত্রী।

হিনা খান বলেন, বিষয়টা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। তিনি জানান, ওই মুহূর্তে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন তিনি। আবেগে ভেঙে পড়েননি। বরং নিজের পছন্দের খাবার অর্ডার করেছিলেন। আমি ফালুদা খুব ভালোবাসি। সেদিন সেটাই অর্ডার করে খেয়েছিলাম, বলেন হিনা।এরপর শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পথচলা, যার অনেকটাই ভক্তদের জানা।

উল্লেখ্য, অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে সাদামাটা আয়োজনে বিয়ে করেন হিনা খান। কোনো আড়ম্বর ছাড়াই সম্পন্ন হয় তাদের বিবাহ। ২০০৯ সালে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’এর সেটে প্রথম দেখা হয় হিনা ও রকির। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি জয়সওয়াল। সময়ের পরীক্ষায় টিকে থাকা সেই সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায় বিবাহবন্ধনে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২,১৮ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝