প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম (ভিজিট : )
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে কোনো একাডেমিক অভিজ্ঞতা না থাকলেও যে এত দুর্দান্ত অভিনয় করা যায় তা প্রমাণ করলেন তিনি। এক একটি নাটকে নিজেকে ভেঙে আবারও নতুন করে গড়ে তোলার মাধুর্য রপ্ত করেছেন অভিনেত্রী। হঠাৎ অভিনেত্রী তার ফেসবুকে পোস্ট দিয়েছেন একজন কাছের মানুষের মৃত্যুর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে কেয়া পায়েল জানিয়েছেন, তিনি তার খুব কাছের একজনকে হারিয়েছেন। তবে সেই প্রিয় মানুষটি আসলে কে, তার পরিচয় খোলাসা করেননি তিনি।ফেসবুকে দেয়া ওই পোস্টে কেয়া পায়েল লিখেছেন, ‘খুব কাছের একজন মারা গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন, জীবন যেখানে যেমন।’
খুব কাছের একজন মারা গেছেন: অভিনেত্রী কেয়া পায়েল
অভিনেত্রীর এমন রহস্যময় অথচ শোকাতুর পোস্টের নিচে ভক্ত-অনুরাগীদের মন্তব্যের ঢল নেমেছে।প্রিয় তারকার এমন দুঃসময়ে সমবেদনা জানিয়েছেন অনেকেই। একজন নেটিজেন লিখেছেন, ‘আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।’ তবে নাম প্রকাশ না করায় কেউ কেউ আবার খানিকটা বিভ্রান্ত।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২,১৬ শাবান, ১৪৪৭