প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম (ভিজিট : )
অভিনেতা জিয়াউল হক পলাশ।
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ- যিনি নির্মাতা কাজল আরেফিন অমির 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ‘কাবিলা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। বর্তমানে ক্যারিয়ারের সোনালী সময়ে থাকা এ অভিনেতা তার দর্শকদের উদ্দেশে দিয়েছেন এক নতুন খুশির খবর- বাবা হয়েছেন হয়েছেন তিনি। তার ঘর আলো করে এসেছে এক মেয়েসন্তান।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেতা।
লাভ ইমজিযুক্ত পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন এদিকে এ খবর প্রকাশের পরপরই তার কমেন্ট সেকশনে বইছে শুভেচ্ছার জোয়ার। অনেকেই আবার নাটকের চরিত্রের সঙ্গে মিলিয়ে করছেন হাস্যরস, তুলছেন নানা রকম মজাদার প্রশ্ন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১শে মাঘ ১৪৩২,১৫ শাবান, ১৪৪৭