প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম (ভিজিট : )
গোবিন্দগঞ্জে ধানের শীষের পক্ষে দিদারুল হকের মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচারণা
তাজুল ইসলাম প্রধান, তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের পক্ষে মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দিন ব্যাপী (২৯ জানুয়ারি) সকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপির সভাপতি মোঃ দিদারুল হক প্রধানের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচারণা শুরু হয়।মোটরসাইকেল শোডাউনটি বাগদা বাজার থেকে শুরু হয়ে নিপানিয়া, কাটাবাড়ি, নামাপাড়া, ফেরুসা, বেগুনবাড়ি ও নাথানগাড়িসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
নিপানিয়া এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক প্রধান বলেন, আমরা ধানের শীষের পক্ষে, আমরা জনগণের পক্ষে। মোহাম্মদ শামীম কায়সার লিংকন আমাদের আশার প্রতীক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গোবিন্দগঞ্জে নতুন অধ্যায়ের সূচনা হবে।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম প্রধান, ইউপি যুবদলের আহবায়ক কামরুল আনাম জোহা, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ন আহবায়ক এনামুল কবির, ইউপি জাসাস নেতা রোমান, ইউপি জিয়া প্রজন্ম দলের সভাপতি জাফুরুল ইসলাম, ইউপি বিএনপি নেতা নুরুল ইসলাম, বাবলু মিয়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২,১০ শাবান, ১৪৪৭