শুভ জন্মদিন সুরের জাদুকর বাপ্পা মজুমদার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম  (ভিজিট : )
শুভ জন্মদিন সুরের জাদুকর বাপ্পা মজুমদার

শুভ জন্মদিন সুরের জাদুকর বাপ্পা মজুমদার

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার বাপ্পা মজুমদার। পারিবারিক নাম শুভাশীষ মজুমদার বাপ্পা। বাবা ওস্তাদ বারীণ মজুমদার ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত সংগীতবিশারদ।সংগীতযুগল ওস্তাদ বারীণ মজুমদার ও ইলা মজুমদারের ঘরে ১৯৭২ সালের আজকের এই দিনে (৫ ফেব্রুয়ারি) জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বাপ্পা।

সংগীত পরিবারে জন্ম নেয়া বাপ্পা মজুমদারের ছোটবেলাতেই সংগীতে হাতেখড়ি। আর বড় ভাই পার্থ মজুমদারের কাছে খুব ছোটবেলায় গিটার বাজানো শিখেছেন। ১৯৯৫ সালে প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’ দিয়ে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন বাপ্পা।সমসাময়িক গান ও আন্তরিকতার কারণে তরুণ ভক্তদের কাছে তিনি বাপ্পাদা নামে পরিচিত। বাপ্পা মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তার ব্যান্ড ‘দলছুট’। বাপ্পা ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী মিলে গড়ে তোলেন এ দল। সঞ্জীবের মৃত্যুর পর নিজেই দলছুটের হাল ধরেন। বাপ্পা মজুমদার ব্যান্ড ও নিজের জন্য গান লেখার পাশাপাশি অন্য শিল্পীদের জন্যও গান লিখেছেন।

বাপ্পার একক অ্যালবাম ‘সূর্যস্নানে চল’ ২০০৮ সালে প্রকাশ হয়। সপ্তম একক অ্যালবাম ‘দিন বাড়ি যায়’ প্রকাশ হয় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে। বাপ্পার কণ্ঠ ও সুরের জাদু মোহিত করে সংগীতপ্রিয় শ্রোতাকে।বাপ্পা মজুমদারের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য ‘পরী’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নান’, ‘বায়েস্কোপ’, ‘রাতের ট্রেন’, ‘বাজি’, ‘লাভ-ক্ষতি’, ‘আমার চোখে জল’, ‘ছিল গান ছিল প্রাণ’সহ আরও সাড়া জাগানো গান।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২,১৬ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝