মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৯ পিএম  (ভিজিট : )
বাউল শিল্পী সুনীল কর্মকার। ছবি: সংগৃহীত

বাউল শিল্পী সুনীল কর্মকার। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে।উল্লেখ্য, নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। কেবল কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম-একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এ শিল্পী।

বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন বালক সুনীল। ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর বসিয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। পাশাপাশি তার নিজের লেখা গানের সংখ্যাও কম নয়-প্রায় দেড়শো থেকে দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২,১৭ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝