হরিরামপুরে লোকমান শাহ্ দরবেশ (রঃ) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৭ তম পবিত্র উরস অনুষ্ঠিত হইবে
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম  (ভিজিট : )
হরিরামপুরে লোকমান শাহ্  দরবেশ (রঃ) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৭ তম পবিত্র উরস অনুষ্ঠিত হইবে

হরিরামপুরে লোকমান শাহ্ দরবেশ (রঃ) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৭ তম পবিত্র উরস অনুষ্ঠিত হইবে

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: "চোঁখ কান খোলা রাখুন, সুন্দর চিন্তা করুন"   হযরত লোকমান শাহ্ দরবেশ (রঃ) এর  উক্তিটি সামনে রেখে   মানিকগঞ্জ জেলার  হরিরামপুর  উপজেলার    দরবার -এ - লোকমানিয়া  ঝিটকা শরীফে মহান মহাপুরুষ অলীকুল শিরোমনি  কুতুবে রব্বানি ইনছানে কামেল   সাহেবে  মোকাম্মেল   নূরুল  আহাদ   (আল্লা বাজান)   হযরত গাউসুল আযম শাহান  শাহ্ সৈয়দ লোকমান  হাকিম দরবেশ ( রঃ)  শাইয়্যেন আল্লাহ্ এর ৪৭ তম বার্ষিক  পবিত্র উরস মোবারক অনুষ্ঠিত হইবে।পবিত্র উরস মোবারকে সকল মুরিদান,  আশেকান,  ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের যোগদান করিয়া নূরে জাতে আহাদিয়াত ফাউজায়াতে   লোকমানিয়া লাভ করিয়া সওয়াবে রেছানী  হাসিল করার আমন্ত্রণ জানিয়েছেন  দরবার -এ-লোকমানিয়া ( আওলাদে পাক)  সাজ্জাদানশীন  সৈয়দ আক্তার হোসেন ও সৈয়দ রইস উদ্দিন এবং স্থানীয়রা।   

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি সোমবার ভোর পাঁচ ঘটিকা হইতে কোরআন খানি,  বিকেল তিন ঘটিকায় উদ্বোধন।  ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল তিন ঘটিকা হইতে ওয়াজ মাহ্ফিল ও মিলাদ মাহ্ফিল।  রাত দশ ঘটিকায় ছামা  মাহ্ফিল,  ভোর পাঁচ ঘটিকায় রওজা মোবারকে গোসল দান, গেলাপ পড়ানো,  ফাতেহা শরীফ পাঠ, বিশেষ মোনাজাত ও  খাস  তবারক   বিতরণ।  ৪ ফেব্রুয়ারি বুধবার  প্রধান দিবস উপলক্ষ্যে   বিশেষ মোনাজাত শেষে তবারক  ( শির্ণি)  বিতরণ এবং বাদ মাগরিব বাজানের জীবনী আলোচনা ও পরে ছামা  মাহ্ফিল।    ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  বিকাল তিন ঘটিকায় ওয়াজ মাহ্ফিল এবং মিলাদ মাহ্ফিল।  ওয়াজ ফরমাইবেন  ওলামায়ে  ক্বেরাম ও  বুজুর্গানে  দ্বীন। পরে আখেরী মোনাজাত ও তবারক বিতরণ।  ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ ঘটিকা হইতে বেতার ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পীবৃন্দ  নিয়ে  ভাবসঙ্গীত ও আধ্যাত্মিক  গজল।  ৭ ফেব্রুয়ারি শনিবার  বিকাল তিন ঘটিকা হইতে মুর্শিদি ও মারফতি গানের আয়োজন করা হয়েছে।  গান পরিবেশন করবেন  কুষ্টিয়ার বিশিষ্ট  শিল্পীবৃন্দ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২,১১ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝