প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম (ভিজিট : )
ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: রাজধানীর গুলশানে হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তোফায়েল। শুনানি শেষে আদালত আগামী ৯ মার্চ ধার্য তারিখ পর্যন্ত ১০ হাজার টাকায় মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
২৬ বছর বয়সী তোফায়েল আহমেদ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন বিপিএলেও। এখন পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণির, ২০টি লিস্ট এ এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ব্যাটিং অলরাউন্ডার।সম্প্রতি গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম আসামি তোফায়েলকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করেন। চার্জশিটে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেছেন তোফায়েল।
তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২,১৯ শাবান, ১৪৪৭