বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম আপডেট: ২২.১১.২০২৬ ৬:১২ পিএম  (ভিজিট : )
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

এসএম  সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো: মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য ইতিহাস ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতীয় দুর্যোগ মোকাবেলা জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম প্রতিটি ক্ষেত্রেই সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য। সেই গৌরবোজ্জ্বল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোর সেনানিবাসে একদিন ব্যাপি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছেন সশস্ত্র বাহিনী দিবস। ঐ দিবসের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। 

১৯৭২ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পর ২৬ শে মার্চের প্রথম প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা,দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যগণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল অপরিসীম। শুধু প্রতিরক্ষা পালন নয় পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং জনকল্যাণমূলক কর্মকান্ডেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জননিরাপত্তা নিশ্চিত করতেও সেনাবাহিনীর সদস্যরা গুরু দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। বর্তমান গণতান্ত্রিক সরকার সশস্ত্র বাহিনীকে আরো আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। 

প্রতিমন্ত্রী আরো বলেন আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরো যুগোপযোগী দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতি মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সময় আত্ম উৎসর্গকারী বীর শহীদদেরকে গভীরভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কাটেন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এর আগে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বইয়ে স্বাক্ষর করেন। সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ,শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য,সামরিক ও বেসামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝