বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম বিটিএসএফ'র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ৯:২০ পিএম  (ভিজিট : )
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম বিটিএসএফ'র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম বিটিএসএফ'র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তাজাখবর২৪.কম,মহিউদ্দিন রানা , সিনিয়র রিপোর্টার: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ঝাকজমকপূর্ণভাবে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম বিটিএসএফের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী সংগঠনের ভাঙ্গা বাড়ি ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জ, ঢাকা এর কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় সংগঠনের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক কায়সার হাসান এর সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিটিএসএফের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানের প্রথমপর্বে বেলুন ও কবুতর উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফের উপদেষ্টা এ্যডভোকেট সাহিদা রহমান রিংকু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সংগঠক ও কবি রিতু নূর, এ্যাডভোকেট মোঃ মনির হোসেন খান এপিপি ও বিশিষ্ট সংগঠক, হাজী মোসলেম হোসেন সরদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কেন্দ্রীয় বিটিএসএফের সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক ও সংগঠনের যশোর জেলার আহবায়ক এস এম সেলিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাজী মিজানুর রহমান, বি এম মকবুল হোসেন, রূপক চৌধুরী, বি এম মুস্তাফিজ মুস্তাফা, মোঃ ছানাউল্লাহ, এম এ গফুর মোল্লা, বিল্লাল হোসেন বেপারী, সৈয়দা রোকসানা পারভীন রুবি ও শেখ রুবিনা। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ হারিসুর রহমান আহবায়ক অনুষ্ঠান উদযাপন কমিটি ভাইস চেয়ারম্যান বিটিএসএফ, মোঃ আক্তার হোসেন কাজী সদস্য সচিব অনুষ্ঠান উদযাপন কমিটি সাংগঠনিক সম্পাদক বিটিএসএফ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারা বাংলাদেশের বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম বিটিএসএফ এর সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সাংবাদিকদের মিলন মেলা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম বিটিএসএফের কেন্দ্রীয় মহাসচিব মোঃ আল আমিন শাওন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝