নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম  (ভিজিট : )
নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাজাখবর২৪.কম,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ইউনিয়নের ডাক্তার বাজারস্থ নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘আমি ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে ১০নং অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। 

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৎকালীন সরকারদলীয় প্রার্থী নানা অনিয়মের মাধ্যমে আমার সুনিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছি।’ তিনি আরও অভিযোগ করেন, ‘আমার এই রাজনৈতিক জনপ্রিয়তা ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার জন্য একটি কুচক্রীমহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওই মহলটি এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও নানা অপকর্মে জড়িত রুবেলকে ব্যবহার করে বিভিন্ন প্রচারমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।’ আইনি পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৫২২) করা হয়েছে। 

এতে ক্ষিপ্ত হয়ে গত ১৩ নভেম্বর ওই কুচক্রীমহল রুবেলকে সামনে রেখে একটি কথিত সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানে আমার বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। আমি এই ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার মানহানি করার দায়ে রুবেলসহ এর নেপথ্যের কুচক্রী মহলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝