কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৫:১৬ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার(১৫ নভেম্বর) কেন্দুয়া থানায় ৩ যুবকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের কান্দা হাওরের একটি কবরাস্থানের পাশে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বলে অভিযোগে প্রকাশ ।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রী শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য নিজেদের বসতঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী তিন যুবক তাকে মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে কান্দা হাওরের কবরাস্থানের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং একপর্যায়ে ওই ছাত্রী ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। 

পরে জ্ঞান ফিরলে নিজেকে একা পড়ে থাকতে দেখে সেখান থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে তাঁর এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালে বিষয়টি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জানানো হলে তার বাবা সেখানে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।পরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) ও ফজলুর রহমানের ছেলে শাহ্ আলম (২৮) কে আসামি করে ১৫ নভেম্বর কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ যুবকের নামে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে জোরালো চেষ্টা চলছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩, ০৪ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝