টিপটিপ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, শেরপুরে ফসলের ক্ষতির আশঙ্কা কৃষকের
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম  (ভিজিট : )
টিপটিপ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, শেরপুরে ফসলের ক্ষতির আশঙ্কা কৃষকের

টিপটিপ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, শেরপুরে ফসলের ক্ষতির আশঙ্কা কৃষকের

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম, শেরপুর প্রতিনিধি: টিপটিপ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষক।গতকাল রাত থেকে আজ সারাদিন ধরে টিপটাপ বৃষ্টির কারণে শেরপুরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বৃষ্টির কারণে অনেক শ্রমজীবী মানুষ কাজে বের হতে না পারায় দৈনন্দিন আয়-রোজগারেও প্রভাব পড়েছে।অন্যদিকে, অসময়ের এই বৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মাঠে থাকা বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। টানা বৃষ্টি অব্যাহত থাকলে শাকসবজির ক্ষেত জলাবদ্ধ হয়ে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

কৃষকদের মতে, অসময়ে বৃষ্টির কারণে সবজির জমিতে পানি জমে গেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।অন্যদিকে, অসময়ের এই বৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মাঠে থাকা বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। টানা বৃষ্টি অব্যাহত থাকলে শাকসবজির ক্ষেত জলাবদ্ধ হয়ে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।কৃষকদের মতে, অসময়ে বৃষ্টির কারণে সবজির জমিতে পানি জমে গেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।সব মিলিয়ে একদিকে জনজীবনে দুর্ভোগ, অন্যদিকে কৃষকের ফসল নিয়ে অনিশ্চয়তা—টিপটাপ বৃষ্টি যেন নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩, ১০ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝