প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম (ভিজিট : )
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের কঠোর অভিযানে ৫ দিনে ২,১৫৬ জনকে আটক
আব্দুল কাদের,তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় ইমিগ্রেশনের কঠোর অভিযানে গত ৫ দিনে ২,১৫৬ জনকে আটক করেছে পুলিশ।মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। গত ১২ থেকে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত পাঁচ দিনে দেশজুড়ে ২৫২টি অভিযান চালিয়ে ৪ হাজার ৯০৭ জনের কাগজপত্র যাচাই করা হয়েছে। এ সময় ২ হাজার ১৫৬ জন অবৈধ অভিবাসী (পিএটিআই) এবং ৫১ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ৪৫ হাজার ৫৯৭ জন বিদেশিকে।ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আইন লঙ্ঘনের দায়ে নিয়োগকর্তাদের কাছ থেকে ৪ কোটি ১২ লাখ ৬০ হাজার রিঙ্গিত এবং অবৈধ অভিবাসীদের কাছ থেকে ৩ কোটি ৭১ লাখ ২০ হাজার রিঙ্গিত জরিমানা আদায় করা হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮