তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: পরিবেশদূষণের দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির চুলার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৪৫টি চুলা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
⬇️জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজহারুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম এবং গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব উপস্থিত ছিলেন।
⬇️অভিযানে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পরিবেশদূষণ রোধ এবং অবৈধভাবে কয়লা উৎপাদন বন্ধের লক্ষ্যে এসব চুলা ধ্বংস করা হয়।
⬇️অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, পরিবেশদূষণ করে এ ধরনের ব্যবসা করার কোনো সুযোগ নেই। পরিবেশ রক্ষায় অবৈধ কয়লা তৈরির চুলার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮