প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:২৩ এএম (ভিজিট : )
কেন্দুয়ায় বিষপাণে নারী ও গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি:নেত্রকোনার কেন্দুয়ায় নিজ বসতঘর থেকে আব্দুল কাদির (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।শনিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার আশুজিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল কাদির আশুজিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেল। কেন্দুয়া থানার পুলিশ উপপরিদর্শক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে পারিবারিক কলহের জেরে হামিদা আক্তার (৫০) নামে এক নারী কীটনাশক পাণে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। হামিদা আক্তার উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের কাশেম আলীর স্ত্রী। পুলিশ জানায়,পারিবারিক কারণে হামিদা আক্তার শনিবার গভীর রাতে কীটনাশক পাণ করে। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুইটি মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩, ৩০ রবউসি সানি ১৪৪৮