অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাব্বিকে (২৬) ১৬দিন, জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের জসিমের ছেলে আসিফকে (২৩) ৩ মাস এবং বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. মোতালিবকে (২৩) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, নিরাপদ খাদ্য-সংশ্লিষ্ট স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮