কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহতবেড়ে ১০
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৫৪ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৯:০১ পিএম  (ভিজিট : )
কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহতবেড়ে ১০

কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহতবেড়ে ১০

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার :
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভের পাটোয়ারটেক এলাকায় বাঁশ - কাঠের তৈরি  টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আগুনে রিসোর্টটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে ছিলনা অগ্নিনিরাপত্তা লাইসেন্স৷ফ্রিজের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ওই রিসোর্টে আগুনের সূত্রপাত হয়।ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫০ পর্যন্ত রিসোর্ট থেকে অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহতবেড়ে ১০

কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহতবেড়ে ১০

ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্স কক্সবাজার  স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আজ সকাল ৭টা ২৩ মিনিটে কক্সবাজার ফায়ার সার্ভিসে আগুনের খবর দেওয়া হয়। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। চারজন ব্যক্তি মারা গেছেন তিনতলার দুটি শৌচাগারে।মোরশেদ বলেন, তীব্র বাতাসে কাঠের রিসোর্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ধরনের স্থাপনায় বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র, অগ্নিসংকেত, হোস পাইপ ও অগ্নিনিরাপত্তা পরিকল্পনা থাকা দরকার। কিন্তু রিসোর্টটিতে এগুলোর কিছুই ছিল না। ফায়ার লাইসেন্সও ছিল না। মাত্র সাত-আট মাস আগে রিসোর্টটি তৈরি হয়েছিল। জায়গাটির মালিকানা নিয়েও দ্বন্দ্ব ছিল বলে জানান তিনি।

কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহতবেড়ে ১০

কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহতবেড়ে ১০

নিহতদের মধ্যে রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫) রয়েছেন।অন্যদিকে আহতরা হলেন চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অপর একজন পড়ে গিয়ে আহত হন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।নিহতদের মধ্যে চারজনের শরীর এতটাই দগ্ধ হয়েছে যে, তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝