দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম  (ভিজিট : )
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি

দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি

তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে গত ১৫ অক্টোবর এ নির্দেশনা দেওয়া হয়।

এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে পাঁচদিনের ছুটিতে যাচ্ছে সারাদেশ। এর মধ্যে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজা উপলক্ষে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকে, তাই বাকি তিনদিনের ছুটির জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝