তাজাখবর২৪.কম,শরীয়তপুর: বিটিএসএফ-এর ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন বেপারীর মা ইন্তেকাল করেছেন।হস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমার জানাজার নামাজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় দক্ষিণ বালুচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।বিটিএসএফ'র চেয়ারম্যান কায়সার হাসান গভীরভাবে শোক প্রকাশ ও মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরো জানান,মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ২০ রবউসি সানি ১৪৪৮