ঐতিহাসিক টেস্ট জয়ে আমাদের কোনো কৃতিত্ব নেই: তামিম
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:০২ এএম  (ভিজিট : )
ঐতিহাসিক টেস্ট জয়ে আমাদের কোনো কৃতিত্ব নেই: তামিম

ঐতিহাসিক টেস্ট জয়ে আমাদের কোনো কৃতিত্ব নেই: তামিম

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:  ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এই জয়ের কথা দেশের ক্রিকেট ইতিহাসে বড় করে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেই সঙ্গে এই জয়ের সকল কৃতিত্ব খেলোয়াড় দিয়েছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে এক কথা বলেন তিনি।তামিম বলেন, এটা দারুণ অর্জন। এই ছেলেরা যা অর্জন করেছে তা দুর্দান্ত। এটা কেবল একটি জয় নয়, এটা বিশ্বের প্রতি একটা বার্তা। টেস্টে ক্রিকেটে আমরা যেমন খেলছি, পাকিস্তান সিরিজেও আমরা যেমন পারফর্ম করেছি। বাংলাদেশে গ্রিনিশ উইকেটে যা সাধারণত দেখি না আমরা।

‘ফাস্ট বোলিং ইউনিটকে (দারুণ) অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের জন্য আমরা ম্যাচে (জেতার) সুযোগ সৃষ্টি করতে পারছি। অবশ্যই, এই সফরে ব্যাটাররা দারুণ করছে। আমি অনেক খুশি এবং অনেক গর্বিত।’তিনি বলেন, এই জয়ের কৃতিত্ব প্লেয়ার, ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করে এবং এই অর্জন পেয়েছে।  বোর্ডে আমরা কেবল তাদের সুযোগ-সুবিধা দেই, এটাই আমাদের কাজ। আমাদের কোনো কৃতিত্ব নেই এখানে, বরং আমাদের উচিত তাদেরকে কৃতিত্ব দেওয়া। হয়ত বাংলাদেশের ইতিহাসের সেরা জয়।

সিরিজের আগে টেস্ট দলের অধিনায়কের সঙ্গে নিজের আলাপের ঘটনাও শেয়ার করেছেন তামিম, আমার মনে আছে অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম, অধিনায়ক বলেছিল যে, সে যখন তার দলের সঙ্গে আলাপ করেছিল এবং তারা বিশ্বাস করত যে তারা জিততে পারে। আমার এখনও মনে আছে, সে আমাকে বলেছিল যে, দল বিশ্বাস করে আমরা জিততে পারি।তিনি আরও বলেন, আমি বলেছি, অবশ্যই, কেন নয়? অবশ্যই অনেক কঠিন কাজ হবে। অনেক বড় দলের জন্যই কঠিন। দল যদি বিশ্বাস করে, এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না আপনি। বিশ্বাসটাই বাস্তবায়ন হয়েছে, এর চেয়ে বেশি আর কিছু চাওয়ার নেই।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩, ০৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝