মিরাজের ফিফটি, বাংলাদেশের লিড ২০০ ছাড়াল
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৫২ এএম  (ভিজিট : )
মিরাজের ফিফটি, বাংলাদেশের লিড ২০০ ছাড়াল

মিরাজের ফিফটি, বাংলাদেশের লিড ২০০ ছাড়াল

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দারুণ নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ব্যাটে এসেছে ফিফটি, আর তাসকিন আহমেদের ব্যাটে বাউন্ডারিতে বাংলাদেশের স্কোর ছাড়িয়েছে ৪০০। একই সঙ্গে বাংলাদেশের লিডও পেরিয়েছে ২০০ রান।১২৬তম ওভারের পঞ্চম বলে ফাঁকা মিড-অনের দিকে বল ঠেলে দিয়ে দ্রুত দুই রান নিয়ে ১২তম টেস্ট ফিফটি পূর্ণ করেন মিরাজ। ৩২ রান নিয়ে দিন শুরু করা এই অলরাউন্ডার ১১৭ বলে ৫ চারে অর্ধশতক পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশের ঘরে পৌঁছালেন তিনি। তার ফিফটিতে ড্রেসিংরুম থেকে করতালিতে অভিনন্দন জানান সতীর্থরা।

মারারা স্টেডিয়ামে বাংলাদেশের আধিপত্যের অন্যতম কারিগর এখন মিরাজ। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখাচ্ছে ভিন্ন চিত্র।১২৯তম ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের বাউন্সারে ব্যাট ছুঁইয়ে বাউন্ডারি পান তাসকিন আহমেদ। তাতেই বাংলাদেশের স্কোর ৪০০ ছাড়ায় এবং লিডও পেরিয়ে যায় ২০০ রান।

পরের বলেই একই জায়গায় তাসকিনকে আবার জীবন দেন স্টিভেন স্মিথ। ক্যাচটি নিতে পারলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারতেন অস্ট্রেলিয়ার এই তারকা ফিল্ডার।এর আগে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম এক ঘণ্টার মধ্যেই হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম সাজঘরে ফেরেন। এরপর মিরাজ ও তাসকিনের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝