শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৪৩ এএম  (ভিজিট : )
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১ মাত্রার অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়েছে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতার ভিত্তিতে ইউএসজিএস প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় প্রায় ৫ লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র কম্পনের মধ্যে পড়েন। এ ধরনের কম্পন ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি ক্ষতি এবং দুর্বল কাঠামোর ভবনে ব্যাপক ক্ষতি করতে পারে।ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। এ অঞ্চলে টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। অতীতেও দেশটি বেশ কয়েকটি শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির মুখোমুখি হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝