কক্সবাজারের ঈদগাঁওতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ পিএম  (ভিজিট : )
কক্সবাজারের ঈদগাঁওতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁওতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

মোহাম্মদ খোরশেদ হেলালী ,তাজাখবর২৪.কম,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত পাঁচজনই সিএনজি অটোরিকশার যাত্রী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া অপর দুজনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কক্সবাজারের ঈদগাঁওতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁওতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।নিহতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও একটি শিশু রয়েছে। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হানিফ পরিবহনের বাসটির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তিন যাত্রী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

কক্সবাজারের ঈদগাঁওতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁওতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, নিহতদের একজনের পকেটে পাওয়া জন্মনিবন্ধন সনদ অনুযায়ী তাঁর নাম সাহাব উদ্দিন। তিনি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া গ্রামের শামসুল আলমের ছেলে। অপরজনের নাম মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা গ্রামের মুহাম্মদ ছাবেরের ছেলে। তাঁর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি পটিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। নিহত এক নারীর পরিচয় পাওয়া যায়নি।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্ঘটনার পর ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝