অনুষ্ঠানে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়োজীদ হোসেন, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক মো. জাহিদ হাসান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আশরাফুল আলম আইয়ুব, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক শিশির, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মো. আব্দুল মতিন খান, সাংবাদিক শাহ নেওয়াজ ও মো. মোক্তাদির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, পূবাইল থানা প্রেসক্লাবের সদস্যসহ তাঁদের পরিবার ও সংগঠনের শুভাকাঙ্ক্ষী অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকেরা জাতির দর্পণ। তাঁদের লেখনী ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। একই সঙ্গে অনিয়ম, অসংগতি ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি সমাজের সমস্যা সমাধানে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জুমাদাস সানি ১৪৪৮