রামুতে অরক্ষিত রেলক্রসিংয়ে ব্যারিয়ার ও গেইটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান
কামাল শিশির,তাজাখবর২৪.কম, রামু(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইন্দা ও রাজারকুল সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে জরুরি ভিত্তিতে ব্যারিয়ার স্থাপন ও গেইটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
লুৎফুর রহমান কাজল এমপি মহোদয়ের নির্দেশনায় মিঠাছড়ীর সর্বদলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।সম্প্রতি অরক্ষিত রেলক্রসিংয়ে মর্মান্তিক ট্রেন-সিএনজি দুর্ঘটনায় একই পরিবারের চারজনের প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যারিয়ার স্থাপন ও সার্বক্ষণিক গেইটম্যান নিয়োগের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১২ জুমাদাস সানি ১৪৪৮