প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম (ভিজিট : )
বেগমগঞ্জে স্বপ্নদ্রষ্টা উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান
এম.জি বাবর,তাজাখবর২৪.কম,স্টাফ রিপোর্টার,নোয়াখালী: সঠিক দায়িত্ব পালন করলে এর মূল্যায়ন পাওয়া যায়। যিনি যে দায়িত্ব পালন করেন তিনি নিঃস্বার্থভাবে অর্পিত দায়িত্ব পালন করলে যেমন ব্যাক্তির মূল্যায়ন হয় তেমনী উপকৃত হয় দেশ ও জাতী এবং দুর্নিতী মুক্ত হয় সমাজ।নোয়াখলী জেলার বেগমগঞ্জ উপজেলার বৃহৎ বন্দর চৌমুহনী বাজার এ ঐতিহাসিক বাজারের সাথে সমগ্র বাংলাদেশের প্রতিনিয়ত দেড় থেকে দুইশত টন মাল বোঝাই ট্রাক,পিকাপ বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে আসে, ফলে দীর্ঘদিন থেকে যানজট লেগেই থাকে। যানজটে পরে কত রোগী প্রাণ হারিয়েছে তার হিসাব নেই। এ যানজটের আরেকটি কারণ ছিল সড়কের দুই ধারে অবৈধ দখল বাণিজ্য যখন যে সরকার ক্ষমতায় বসত দখলদারদের নাম পরিবর্তন হত মাসে মাসে উপজেলার যানজট নির্মাণের সভা হলেও এর কনো সুফল পাওয়া যায় নি।
বর্তমান নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান যোগদাব করনে কিছুদিন পর তিনি অবৈধ ভাবে ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান আরম্ভ করেন মাঝে কাঝে চালানোর পর ধীরে ধীরে যানজট মুক্ত হয়ে এখন সল্পসময়ে যানবাহন চলাচল করছে। পথচারীরা ফেলছে সস্থির নিঃশ্বাস।এদিকে চৌমুহনী পূর্ব বাজার সিরাজ মিয়ার পোল থেকে গ্লোব ফ্যাক্টরির পাশ ঘেষে মাইজদী প্রধান সড়কের সাথে চার কিলোমিটারের হললাইন সড়কটি চালু হওয়ায় যানজট মুক্ত আরেক ধাপ এগিয়ে যায়। এক সময় চৌমুহনী বাজারে এই যানজটের ফলে অনেক মূমর্ষ রোগী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। রাজনৈতিক প্রেক্ষাপট পালটে গেলে দখলদারদের রাজত্ব বেরে যায়। চৌমুহনী বাজারে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে দমকল বাহিনীর কর্মিরা হিমসিম খেতে হয় ফলে আগুন নেভাতে দীর্ঘ সময় লেগে যায়। বেগমগঞ্জ স্বপ্ন দ্রষ্টা কায়েসুর রহমান প্রতি এলাকাবাসী ও ব্যবসায়ীরা দাবি করেন বর্তমান নির্বাহী কর্মকর্তা আরেকটু পদক্ষেপ নিলে সমস্যার অবসান ঘটবে।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, নেতৃত্ব, তদারকি ও উদ্ভাবনী উদ্যোগের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়।শুধু প্রশাসনিক দায়িত্ব পালন নয়, প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করতে মাঠপর্যায়ে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষকদের উৎসাহিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কায়েসুর রহমান বলেন, 'আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্জন শুধু আমার একার নয়, এটি প্রাথমিক শিক্ষা পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামীতেও সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।'
তাঁর এই বিনয়ী বক্তব্যই প্রমাণ করে, একজন সত্যিকারের নেতৃত্বগুণসম্পন্ন কর্মকর্তা নিজের সাফল্যকে কখনো ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না; বরং সহকর্মীদের অবদানকেও সমান গুরুত্ব দেন।এখন জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। বেগমগঞ্জবাসীর প্রত্যাশা, সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার স্বাক্ষর রেখে কায়েসুর রহমান বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।
প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। সেই ভিত্তিকে আরও মজবুত করতে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, কায়েসুর রহমান তাঁদেরই একজন উজ্জ্বল প্রতিনিধি।
তাঁর এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং বেগমগঞ্জের শিক্ষা অঙ্গনের জন্যও এক গর্বের অর্জন।বেগমগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মো. কায়েসুর রহমান তাঁর বিভিন্ন জনহিতকর, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য বেগমগঞ্জে পরিচিত। মানবিক ও সামাজিক কর্মকাণ্ড: তিনি থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবার, অসহায় ও মরণব্যাধি রোগে আক্রান্ত রোগীদের (যেমন চিকিৎসাধীন বা কিডনি রোগীরা) আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন প্রশাসনিক স্বীকৃতি জনস্বার্থমূলক কাজ ও গতিশীলতা আনার স্বীকৃতিস্বরূপ তিনি নোয়াখালী জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মাননা লাভ করেছেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জুমাদাস সানি ১৪৪৮