নোয়াখালীতে ট্রলির ধাক্কায় দলিল লেখক মাইন উদ্দিনের মৃত্যু
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম  (ভিজিট : )
লেখক মাইন উদ্দিন।

লেখক মাইন উদ্দিন।

তাজাখবর২৪.কম,নোয়াখালী প্রতিনিধ: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় মাইন উদ্দিন (৩৬) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মাইন উদ্দিন পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার দলিল লেখক ছিলেন। তিনি একই উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজ শেষে কোম্পানীগঞ্জ রেজিস্ট্রার অফিসসংলগ্ন মসজিদ থেকে বের হয়ে নিজের অফিসে যান মাইন উদ্দিন। পরে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশায় ওঠার কিছুক্ষণ পর পেছন থেকে একটি ট্রলি সজোরে ধাক্কা দেয়। এতে সামনের আসনে বসা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। পেছন থেকে ট্রলির ধাক্কায় সিএনজিতে সামনের আসনে বসা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১২ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝