রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম, কেন্দুয়া প্রতিনিধ: কৃষক বাঁচলে-দেশ বাঁচবে এই স্লোগানে মুখর করে কৃষিজমি রক্ষায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বাহরাইল বিল উপ-প্রকল্প বাতিলের দাবিতে-প্রকল্পের বাঁধের পাশে মানববন্ধন করেছেন জুড়রাইল গ্রামের কৃষকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন,নওপাড়া ইউনিয়ন বিএনপির সিনির সহ সভাপতি আব্দুল আজিজ, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক সেলিম মেম্বার,উপজেলা সমবায় দলের আহবায়ক আল আমিন, নওপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক, সাবেক মেম্বার আবু সালেক,উপজেলা সমবায় দলের যুগ্ম আহবায়ক শহিদুলইসলাম,,নওপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল রানা, ফজু রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাঁধ নির্মাণ হলে তাদের দুই ফসলি জমিতে ফসল উৎপাদন ব্যাহত হবে। প্রকল্পের নামে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, কৃষকদের ক্ষতি করে এ প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। এ সময় তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।কৃষকরা জানান, গত ১৬ নভেম্বর তারা সংবাদ সম্মেলন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেন।উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ও জাইকার অর্থায়নে প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১০০ মিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। বাহরাইল বিল উপ-প্রকল্পের (এসপি নং-২৫২৮৫) আওতায় এ কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জুমাদাস সানি ১৪৪৮