প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম (ভিজিট : )
মালয়েশীয়ায় মানবপাচার দায়ে দুই বাংলাদেশিকে ৩ বছরের কারাদণ্ড
আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় মানবপাচারের শিকার পাঁচ বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার দায়ে দুই বাংলাদেশি নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়ালালামপুর হাইকোর্ট। আজ মঙ্গলবার(২৪ নভেম্বর) আদালত মোহাম্মদ সাকিব ও আলী আকবরকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে চেরাসের তামান মালুরি এলাকার একটি স্থাপনায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পাচারের শিকার পাঁচ বাংলাদেশিকেও উদ্ধার করা হয়।তদন্তে জানা যায়, আটক দুই বাংলাদেশি ওই স্থাপনাকে পাচার হওয়া ব্যক্তিদের যাতায়াতের মধ্যবর্তী আশ্রয়কেন্দ্র হিসেবে পরিচালনা ও তাদের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় ২০০৭ সালের মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আইনের ২৬এইচ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এই ধারায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, গ্রেপ্তারের দিন থেকেই তাদের কারাদণ্ডের মেয়াদ গণনা করা হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জুমাদাস সানি ১৪৪৮