প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:১৬ পিএম (ভিজিট : )
কেন্দুয়ার হিমালয় ফিলিং স্টেশনসহ চার প্রতিষ্ঠানকে ১লাখ ৮৫ হাজার টাকা জরিমানা
রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম, কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ার হিমালয় ফিলিং স্টেশন, কাফ্যে প্রাইসি,একটি মিষ্টির দোকান ও একটিসহ চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে কেন্দুয়া পৌরসদরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। জানা গেছে,কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরীর নির্দেশনায় এবং পরিদর্শক বিএসটিআই, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ এর প্রসিকিউশনে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সূত্র জানায়, কেন্দুয়ায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮"-এর ২৯ ধারা লঙ্ঘন ও লাইসেন্স নবায়ন না থাকার অভিযোগে কেন্দুয়া পৌর শহরের হিমালয় ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং অন্যান্য তিনটি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলে কেন্দুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী জানান।
তিনি আরও জানান,অভিযানকালে ফিলিং স্টেশনের ৬টি পাম্পের মধ্যে ৩টিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফায়ার লাইসেন্স অনবায়িত এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে। কম জ্বালানি সরবরাহকারী তিনটি পাম্প সিলগালা করা হয়েছে, যা পরবর্তীতে বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে পাম্পগুলো পুনরায় চালু করা যাবে।জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জুমাদাস সানি ১৪৪৮