১৪৫ রানে অলআউট বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম  (ভিজিট : )
১৪৫ রানে অলআউট বাংলাদেশ

১৪৫ রানে অলআউট বাংলাদেশ

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করা টাইগার যুবারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

সোমবার (২৩ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে ৫০ রানের বেশি যোগ করেন সাইফ ও ইমন। ইমন ৩২ রান করে ফিরেছেন, সাইফের ব্যাট থেকে এসেছে ২৮ রান। তিনে নেমে শাহাদাত হোসেন দিপু করেন ১৩। মিডুল অর্ডারে সুবিধা করতে পারেননি অভিজ্ঞ দুই ব্যাটসম্যান আফিফ হোসেন ও সাব্বির রহমান। দুজনই দ্রুত সাজঘরে ফেরেন।কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাসির, ইফতেখার হোসেন ইফতি ও রিজওয়ান। তাদের মধ্যে ইফতি সর্বোচ্চ ৩১ রান করেছেন। রবিন্দু ফার্নান্দোর ঘূর্ণিতে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রিজওয়ান করেন ১৫ রান, বাসিরের ব্যাট থেকে আসে ১০।

মাঝের ওভারে শ্রীলঙ্কার স্পিনাররা এমনভাবে চেপে ধরেন যে রান তোলাই কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। টানা ১৩১ বল কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। বেশিরভাগ ব্যাটসম্যানই বলের গুণাগুণ না বুঝে তাড়াহুড়ো করে শট খেলেছেন, তাতে ব্যর্থ হয়েছেন।শ্রীলঙ্কার হয়ে রবিন্দু ফার্নান্দো ৪ উইকেট নিয়েছেন। ওয়ানুজা সাহান ৩টি, বিজয়কান্ত ভিয়াসকান্ত ২টি এবং দুলাজ সামুদিথা নিয়েছেন ১ উইকেট।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১২ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝