জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম  (ভিজিট : )
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা

জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:  আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল তারা।শুক্রবার (১৩ নভেম্বর) শুরুতে ব্যাট করতে নেমে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ।এদিন রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করেন সাজঘরের পথ ধরেন এই বাংলাদেশি ওপেনার।

পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। ফিফটির পর ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন।এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে বিনা উইকেটে ৩১ রান। সপ্তম ওভারে প্রথম সফলতা বাংলাদেশ।

জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফেরান রাবেয়া খান। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি শের্ন মেয়ার্স। আর অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।চতুর্থ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই দলীয় রান একশ ছাড়িয়ে যায়। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে দলনেতা একোমোর ব্যাট থেকে। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। আর একটি উইকেট নেন রিতুমনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩, ০২ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝