প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম (ভিজিট : )
শেখ হাসিনা
তাজাখবর২৪.কম,ঢাকা: যেভাবেই দেশে আসুক, তাকে ফাঁসির দড়ি গলায় পরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা।শুক্রবার (১১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে তারা এমন মন্তব্য করেন।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল বলেন, যদি বিএনপির একজন কর্মীর গায়েও হাত তোলা হয়, আপনাদের কেউই রক্ষা করতে পারবে না। যেই দেশে আছেন সেই দেশেই আপনাদের কর্মসূচি পালিত হবে বাংলাদেশে কোনো কর্মসূচি পালিত হবে না। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, ৭২ থেকে ৭৫ বাবা মানুষকে না খাইয়ে মেরেছে, মেয়ে ১৭ বছর মানুষকে গুলি করে হত্যা করেছে, গুম-খুন করেছে। দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের জন্য জনগণের কাছে ক্ষমা চান।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩, ০৯ জুমাদাস সানি ১৪৪৮