রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম  (ভিজিট : )
রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কামাল শিশিরতাজাখবর২৪.কম, রামু (কক্সবাজার)  প্রতিনিধ : ‎আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার রামু উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামু উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
​বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় রামু উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রামুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং নানা ধরনের নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা ও গণতন্ত্র সুরক্ষায় তাদের এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে। নেতাকর্মীদের সবসময় সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, দেশের শান্তি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।​উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝