কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম  (ভিজিট : )
কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

মো. আল-আমিন দেওয়ান,তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়াটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মহড়াটি সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

সভায় প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, আওয়ামী লীগ হত্যা ও লুটপাট করে পালিয়ে গেছে। তারা আর ফিরে আসবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপা আপা কইয়েন না, আপা ফিরে আসবে না। একবার আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছেন, এবার আবার বিপদে ফেলতে নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।’তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এ জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মাহবুব হাসান সবুজ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ এস এম জয়নাল আবেদীন, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশিদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল।

পৌর বিএনপির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সভাটি সঞ্চালনায় এ সময় বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত আলী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ইনজামুল হক জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. রুহুল আমিন মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন হাজার মোটরসাইকেলসহ প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩, ০৭ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝