চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিট : )
সামান্থা

সামান্থা

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (৩৯)। নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত অভিনেত্রী ও তার নির্মাতা রাজ নিদিমোরু। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের ঘরে এসেছে পুত্রসন্তান।শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে ছেলের নামও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। নবজাতকের ছোট্ট হাত মা-বাবার হাতের মধ্যে রাখা একটি ছবি প্রকাশ করে সামান্থা লিখেছেন, আমাদের সুন্দর ছোট্ট ছেলে দেব নিদিমোরু। আমাদের হৃদয় আজ সবচেয়ে বেশি আনন্দে ভরে উঠেছে।২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের কোয়েম্বাটুরে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। দ্য ফ্যামিলি ম্যান ২ ধারাবাহিকের কাজ করতে গিয়ে তাদের পরিচয়। পরে সিটাডেল: হানি বানিতেও একসঙ্গে কাজ করেন তারা।সামান্থার মা হওয়ার খবরে অভিনেত্রী নয়নতারা, রাকুল প্রীত সিং, তামান্না ভাটিয়া ও নেহা ধুপিয়াসহ অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন।সূত্র: বলিউড বাবল

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩, ০৯ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝