পাবনার উন্নয়নে ৯ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হবে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিট : )
পাবনার উন্নয়নে ৯ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হবে

পাবনার উন্নয়নে ৯ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হবে

কাজী বাবলা,তাজাখবর২৪.কম,পাবনা: প্রায় ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি রেল যোগাযোগের আওতায় এলো পাবনা। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ঢাকা-পাবনা-ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচল। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি ট্রেনের উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হলো পাবনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। উদ্বোধনী দিনে ৬২৪ জন টিকিটধারী যাত্রী নিয়ে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ট্রেন।এ উপলক্ষে পাবনা রেলওয়ে ষ্ট্রেশন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, পাবনার উন্নয়নে রেলপথ, নৌপথ, সড়কপথ ও সেতু বিভাগ মিলিয়ে প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। এসব দাবি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। পাবনা পুরোনো জেলা হলেও দীর্ঘদিন কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা পায়নি। পর্যায়ক্রমে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রেল যোগাযোগ চালুর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ রয়েছে। আধুনিক রেলসেবার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। রেলওয়ের বহরে নতুন ২০০টি ক্যারেজ যুক্ত হচ্ছে। পাশাপাশি লোকোমোটিভ ও আরও ৪০০টি ক্যারেজ আমদানির উদ্যোগ রয়েছে। পুরোনো রেললাইন প্রতিস্থাপন করে রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। নতুন করে আরও ১০টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ঢাকার আশপাশে কর্মজীবী মানুষের যাতায়াত সহজ করতে কমিউটার ট্রেন চালু করা হবে। একই সঙ্গে দ্রুত ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতুর ওয়াই-টাইপ সেতুর কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেতু নির্মাণে বিদেশি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ রয়েছে। রাষ্ট্র ও জনগণের উন্নয়নই বর্তমান সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ফিতা কেটে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী। এ সময় পাবনাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের 

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩, ০৮ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝