প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম (ভিজিট : )
আইডিইবি'র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত
এম আর অভি,তাজাখবর২৪.কম,বরগুনা প্রতিনিধি: আইডিইবি'র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। । ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশএই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ দিবসটি উপলক্ষে পায়রা উড়িয়ে আইডিইবি'র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যালির উদ্বোধন করেন আইডিইবি'র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ বাচ্চু মিয়া । র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবি'র বরগুনা কার্যালয় এসে শেষ হয়। পরে আইডিইবি'র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আইডিইবি'র বরগুনা জেলা শাখার সভাপতি প্রকৌ: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি'র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ বাচ্চু মিয়া ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি'র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সদস্য প্রকৌ: সৈয়দ রাসেদুল হাসান রেজা, আইডিইবি'র বরগুনা জেলা শাখার সহ-সভাপতি প্রকৌ: মজিবুল হায়দার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইডিইবি'র বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌ: মোঃ রেজাউল করিম।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩, ০৭ জুমাদাস সানি ১৪৪৮