কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি, সম্পাদককে রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:০০ পিএম  (ভিজিট : )
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি, সম্পাদককে রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি, সম্পাদককে রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা

তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে কেন্দুয়া পৌরসভার কেন্দুয়া-নেত্রকোণা সড়কে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা,সাবেক সভাপতি মামুনুর রশিদসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও পালানাট্যকার রাখাল বিশ্বাসসহ অন্যান্য সদস্য এবং কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে একই প্ল্যাটফর্মে কাজ করার আহ্বান জানানো হয়। অতীতের ভুল-ত্রুটি পেছনে ফেলে সমাজ, রাষ্ট্র এবং নানা সমস্যায় জর্জরিত মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কেন্দুয়া প্রেসক্লাব অভিভাবকতুল্য একটি সংগঠন। সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে সব সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় সাংবাদিকদের অভিভাবক সংগঠন হিসেবে কেন্দুয়া প্রেসক্লাবের ঐতিহ্য ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩, ০৭ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝