নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম  (ভিজিট : )
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন

তাজাখবর২৪.কম,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পাগলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ আগুন লাগে। এতে গোডাউনের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে গোডাউনটিতে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ফতুল্লা থানা পুলিশ ও পাগলা-আলিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩, ০৮ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝