কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার প্রকল্প কাজে আপত্তি : ফসলি জমি হারানোর শঙ্কা কৃষকদের
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:১২ এএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার প্রকল্প কাজে আপত্তি : ফসলি জমি হারানোর শঙ্কা কৃষকদের

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার প্রকল্প কাজে আপত্তি : ফসলি জমি হারানোর শঙ্কা কৃষকদের

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯ নম্বর নওপাড়া ইউনিয়নের বাহারাইল বিল উপ-প্রকল্পের আওতায় ফার্ম এক্সেস রোড নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। প্রস্তাবিত রাস্তার নির্ধারিত স্থানে লাল নিশান টানিয়ে নির্মাণকাজে আপত্তি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা কৃষকেরা। তাদের অভিযোগ,অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হলে একাধিক গ্রামের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এবং জাইকার অর্থায়নে বাহারাইল বিল উপ-প্রকল্প (এসপি নং-২৫২৮৫) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।এতে প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ২১০০ মিটার বাঁধ নির্মাণসহ প্রকল্পের কাজের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ফার্ম এক্সেস রোড নির্মাণের জন্য চেইনেজ ০+৭১৫ কিলোমিটার থেকে ১+১২০ কিলোমিটার পর্যন্ত কাজ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে গেলে জুড়াইল গ্রামের কৃষকগণ দাবি করেন, বাঁধ বা সড়ক নির্মাণের প্রয়োজনীয়তা থাকলে তা নদীর পাড়সংলগ্ন এলাকায় হওয়া উচিত। কিন্তু তাদের অভিযোগ, প্রকল্পের স্থান নির্ধারণে স্থানীয় কৃষকদের স্বার্থ ও কৃষিজমির ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এভাবে কাজ বাস্তবায়ন করা হলে তাদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে।
স্থানীয় ভুক্তভোগী কৃষক হাবিবুর রহমান, কালাম, শহিদ মিয়া, হুমায়ুন ও সোনা মিয়াসহ অনেকেই বলেন, তাদের জমি থেকে মাটি সংগ্রহের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে বোরো মৌসুমের আবাদ নিয়েও তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাদের আশঙ্কা, প্রস্তাবিত স্থানে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হলে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষিকাজ ব্যাহত হবে। এতে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে।

জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের মানুষকে না খেয়ে থাকতে হবে। আমাদের দুই ফসলি জমিতে এক ফসলও ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। কৃষকদের ক্ষতির বিষয়টি বিবেচনা না করে কোনোভাবেই প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয় বলেও তিনি জানান।স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া বলেন, এই রাস্তা নির্মাণ করা হলে জুড়াইল গ্রামের ৪০ থেকে ৫০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের আশঙ্কা, রাস্তার কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে কৃষকেরা ফসল উৎপাদন করতে পারবেন না। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।এদিকে প্রকল্পের সভাপতি দীন ইসলাম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীর কাছে প্রকল্প সম্পর্কে জানতে চান এবং বিষয়টি না জেনে ফোন করার কারণ জানতে চান এবং অভিযোগের বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন,আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩, ০৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝