‎রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের, আটক ৭ ‎
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম  (ভিজিট : )
‎রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের, আটক ৭ ‎

‎রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের, আটক ৭ ‎

কামাল শিশির,তাজাখবর২৪.কম,রামু(কক্সবাজার) প্রতিনিধ: ‎কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) রামু থানার নিয়ন্ত্রণাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি বিশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে রামু থানা পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

‎মামলায় কচ্ছপিয়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সাঈদী, রিদুয়ান, দুর্জয় শর্মা, ইমাদ সিকদার ও মেহেদিসহ রামুর ১০ ইউনিয়নের মোট ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।‎রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩, ০৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝