‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম  (ভিজিট : )
‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...

‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...

তাজাখবর২৪.কম,নাটোর: নাটোরের সিংড়ায় এক শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (৮ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী ওই গৃহবধূর মৃত্যু হয়।নিহত গৃহবধূ সিংড়া উপজেলার চকসিংড়া মহল্লার বাসিন্দা। অন্যদিকে, অভিযুক্ত আসলাম সিকদার একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর আসলাম সিকদার তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত আসলাম সিকদার পলাতক রয়েছেন।এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেননি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝