রাজধানীতে বাসে আগুন
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম  (ভিজিট : )
রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

তাজাখবর২৪.কম,ঢাকা: রাজধানীর ফার্মগেটে একটি বাস আগুনে পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এক প্রত্যক্ষদর্শী সময় সংবাদকে জানিয়েছেন, সন্ধ্যায় চা খেতে বেরিয়ে তিনি দেখেন মেট্রোস্টেশনের নিচে লাভলি পরিবহনের একটি বাস জ্বলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে যায়।প্রতিবেদন লেখা সময় সন্ধ্যা সোয়া সাতটার আগেই আগুন নেভানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম।আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে বাসের আগুনের ধোঁয়া মেট্রো স্টেশনে প্রবেশ করায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তার জন্য মেট্রো স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে কয়েকজন যাত্রী জানিয়েছেন। 

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝