‎রামুর খুনিয়াপালংয়ে মায়ের বিরুদ্ধে কিশোরী মেয়েকে হত্যার অভিযোগ!
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:১০ পিএম  (ভিজিট : )
‎রামুর খুনিয়াপালংয়ে মায়ের বিরুদ্ধে কিশোরী মেয়েকে হত্যার অভিযোগ!

‎রামুর খুনিয়াপালংয়ে মায়ের বিরুদ্ধে কিশোরী মেয়েকে হত্যার অভিযোগ!

কামাল শিশির,তাজাখবর২৪.কম, রামু (কক্সবাজার) প্রতিনিধ: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে মায়ের আঘাতে কিশোরী কায়সার সুলতানা বেবি (অষ্টম শ্রেণির ছাত্রী) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তার মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে ১১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দারিয়ারদীঘি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।‎নিহত কায়সার সুলতানা বেবি ওই এলাকার আব্দুল গফুর ও জেসমিন আক্তারের মেয়ে।‎স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের আঘাতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। 

তবে স্থানীয়দের কিছু অংশ বলছে নিহত স্কুলছাত্রীর অসুস্থতা জনিত স্বাভাবিক মৃত্যু হয়েছে, বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‎খুনিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবু রায়হান মোঃ নছরুল্লাহ রায়হান বলেন, বিষয়টি পোষ্ট-মর্ডেম রিপোর্ট আসলে কনফার্ম হওয়া যাবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
‎
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩, ০২ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝